সরকারী কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে পূর্বানুমতি নেয়ার বিধান রেখে সংশোধিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ৩২(ক) উপধারা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আইনের ৩২(ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ নভেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী রিটটি করেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিইজবিডি)// জেআই[/b]