রাজধানীর দক্ষীনখান এলাকা থেকে গ্রেফতার হিজবুত তাহরীরের সদস্যরা অনলাইনে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) ডিসি শেখ নাজমুল আলম।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্ধারীত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গত রোববার বিকেল সোয়া ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিনখান এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই, লিফলেট ও একটি ল্যাপটক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে নাজমুল আলম বলেন, তারা আইনুসবাগ শাহী মসজিদ এলকায় অনলাইনে একটি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলো।
এআই





