নাশকতার দু’টি মামালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোনো আদেশ দেয় নি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ১৫ ফেব্রুয়ারি মতিঝিল ও পল্টন থানায় দু’টি নাশকতার মামলায় আব্বাসকে ৬ মাসের জামিন দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ বৃহস্পতিবার চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেয়। এর ফলে মীর্জা আব্বাসের জামিন বহাল রয়েছে বলে জানান তার আইনজীবী ছগির হোসেন লিয়ন।
এমই





