দুই ‘জঙ্গি’ নেতা মো. মঈন উদ্দীন ও আবু সায়িদকে বিচারিক আদালতে আগামী দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আসামিরা এতদিন হাইকোর্টের আদেশে জামিনে ছিলেন। আসামিদের জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কেএ, জেএ