অগ্রণী ব্যাংকের দুর্নীতি মামলায়  ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের নিয়মিত সভায় এ মামলার অনুমোদন  দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা। ফলে যে কোনো দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই চার্জশিট দাখিল হতে পারে।
চার্জশিট ভুক্ত আসামি ৯ জন হলেন; অগ্রণী ব্যাংক বংশাল শাখার সাবেক অফিসার স্বপন চন্দ্র ভৌমিক, সাবেক সিনিয়র অফিসার বদরুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল অফিসার  মো: ফারুক আহমেদ, ঠিকাদারী প্রতিষ্ঠান  আরশাদ এন্ড ব্রাদার্সের মালিক  মো: আরশাদ, আল-আরাফাহ ইসলামি ব্যাংক এলিফ্যান্ট রোড শাখার সাবেক সহকারি অফিসার আবুল বাসার মো: সেলিম, এবিএম সফিকুল আলম, আনোয়ারুল হক, অরুণ কুমার সাহা ও শেখ গোলাম নবী।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫ এর উপবিধি (১) এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায়  চার্জশিট দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।
জানা যায়, ১৯৯৮ সালের ২ মার্চ  তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বর্তমানে দুদক অনুসন্ধানকারী কর্মকর্তা  ও সহকারী পরিচালক মো: হেলাল উদ্দীন শরীফ  কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। যার মামলঅ নং-০৬।
এদিকে চার্জশিটে অগ্রণী ব্যাংক বরমী বাজার শ্রীপুর শাখার অফিসার মো: আব্দুল মান্নান ও সাবেক অফিসার মো: আব্দুল হাদী বেপারীকে (সাময়িক বরখাস্তকৃত)আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
[b]ঢাকা,একে, ২৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]