পবিত্র মাহে রমজান মাসে এতিমদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শুক্রবারবিকেলে রাজধানীর মিরপুর বেগুনটিলা বাইতুস সালাত মুক্তিযোদ্ধাজামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদেরসঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। ভালো ব্যবহারের জন্য ইসলামেও বলা হয়েছে।

এ সময় তিনি মহানবী (সা:)’র উদাহরণ টেনে বলেন, তিনিও এতিমদের প্রতি ভালো ব্যবহারের জন্য বলেছেন।

এরশাদবলেন, দেশে মসজিদের সংখ্যারও বাড়ছে। কিন্তু আমরা ইসলামের পথে কতটুকু যেতেপারছি! দেশে অন্যায়ের সংখ্যাও দিন দিন বাড়ছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতেহবে। কাজে লাগাতে হবে রমজান মাসকে।

দেশে প্রবৃদ্ধির হার বাড়লেও মানবপাচার কমেনি উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সরকারের কাছে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংগঠনিকসম্পাদক সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুলইসলাম নুরু প্রমুখ।

 

এমএ