রাজধানীর পুরানো পল্টনে ফুটপাত থেকে সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তির উদ্ধার করছে পুলিশ।
আজ শুক্রবার (০৪ আগস্ট) সকালে পল্টনের বাইতুল খায়ের ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুনীল রায়ের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি অরুণ রায়ের ছেলে। ঢাকায় বিভিন্ন এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। তবে মাঝেমধ্যে হকারিও করতেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান বলেন, বাইতুল খায়ের ভবনের সামনে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত থেকেই ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি আরও বলেন, সুনীলের মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। তবুও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এবিএস





