মহাজোট সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের রাজনৈতিক সচিব (পিএস) শামীম আল সোহাবকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানা যায়,দশম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখিত সম্পদ অস্বাভাবিক বলে মনে হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের অবৈধ সম্পদ অনুসন্ধানের স্বার্থে তার রাজনৈতিক সচিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
অপরাধ
মাহবুবুর রহমানের পিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ