সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শপথ নেওয়ার তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ পাওয়া দুই বিচারক হলেন - বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।
কেএইচ





