এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী এসএম আজাদ হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
সম্প্রতি কমিশনের এক সভায় এলজিইডি’র প্রকৌশলী এসএম আজাদ হোসেনের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানকে দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, দুদকের এ কর্মকর্তা ইতোমধ্যে এলজিইডি’র ওই প্রকৌশলীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধান শুরু করেছেন।
জানা যায়, দুদকের বাছাই কমিটির সুপারিশের প্রেক্ষিতে এলজিইডি’র দুর্নীতি পরায়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী এসএম আজাদ হোসেনের বিরুদ্ধে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় কমিশন।
একে
অপরাধ
এলজিইডি’র প্রকল্প পরিচালক আজাদের দুর্নীতি অনুসন্ধানে দুদক
এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী এসএম আজাদ হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।