পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী জানান, অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে একজন, মিরপুর থানা এলাকা থেকে একজন এবং বনানী থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ৩ থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সর্বমোট ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএম