রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ১ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ৪৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইনজেকশন ও ১১০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস