বাংলাদেশে নতুন সন্ত্রাসী সংগঠনের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পলিশ (ডিবি)।
সংগঠনটির নাম “জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ”। রাজধানীর ক্যান্টনম্যন্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে শনিবার রাতে ওই সংগঠনের এক সমন্বয়কারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পলিশ (ডিবি) উত্তরের ডিসি শেখ নাজমুল আলম এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নাম আব্দুল্লাহ আল গালিব। তার বাবার নাম মো: আব্দুল্লাহ ওরফে খোকন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মেজর ছিলেন। গালিব রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ‘এ’লেভেল এবং ‘ও’লেভেল শষ করে আতরের ব্যবসা করত।
প্রথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শেখ নাজমুল আলম বলেন, সে ইন্টারনেটের মাধ্যমে মূলত আইএসের সাথে যোগাযোগ করার পর বাংলাদেশে সহ-সমন্বয়ক হিসেবে কাজ করছিলো। সে সদস্য সংগ্রহের মাধ্যমে বাংলাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। অনসার উল্লাহ বাংলাটিমের সহ-সমন্বয়ক বলেও জানায় সে।
নাজমুল আলম বলেন, বাংলাদেশে অন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের আদলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে “জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহ”নামে একটি নতুন সংগঠনের আত্ম প্রকাশ করেছে। এবং এই সংগঠনের কাজ পরিচালনার জন্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদেরকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ৬টি হার্ড ডিস্ক, ১০টি সিডি ও সিডির কাভার, ১টি সিপিইউ, ১টি টুপি এবং বিভিন্ন লেখকের ৪৩টি ইসরামি বইসহ ৩টি পত্রিকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ক্যান্নমেন্ট থানায় সন্ত্রস দমন আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান শেখ নাজমুল।
এমআর/কেএইচ





