১৭ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। এ সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন।

আপিল আপিল বিভাগে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মো: নিজামুল হক অবকাশকালীন চেম্বার আদালতে শুনানি করবেন। তিনি আগামী ১৮ ও ২৫ এপ্রিল চেম্বার আদালতে বেলা ১১টা থেকে শুনানি গ্রহণ করবেন।

অন্যদিকে জরুরি বিষয়াদি নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে ১৫টি বেঞ্চ গঠন করেছেন।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো: সেলিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ জরুরি রিট বিষয়াদির নিষ্পত্তির জন্য ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দ ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল জরুরি রিট বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ ১৭, ১৮ ও ১৯ এপ্রিল সকল জরুরি রিট বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি মো: রেজাউল হাসান ও বিচারপতি একেএম সাহিদুল হক ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল জরুরি রিট মোশন আবেদনপত্র ও শুনানি গ্রহণ করবেন।

জরুরি ফৌজদারি বিষয়াদির নিষ্পত্তির জন্য বিচারপতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মো: বদরুজ্জামানের বেঞ্চ ১৭, ১৮ ও ১৯ এপ্রিল জরুরি ফৌজদারি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ফৌজদারি বিষয়াদির শুনানি শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি মো: নূরুজ্জামান ও বিচারপতি মো: ইকবাল কবিরের বেঞ্চ এবং বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ২৬, ২৭ ও ২৮ এপ্রিল এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের একক বেঞ্চ ১৮ থেকে ২৭ এপ্রিল জরুরি ফৌজদারি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ ১৭, ১৮, ২৬ ও ২৭ এপ্রিল জরুরি দেওয়ানি বিষয়াদির নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি মো: খসরুজ্জামানের একক বেঞ্চ ১৭ থেকে ২৬ এপ্রিল এবং বিচারপতি ফরিদ আহমেদের একক বেঞ্চ ১৭, ১৯ ও ২১ এপ্রিল জরুরি দেওয়ানি বিষয়াদির নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চে ২৪, ২৫ ও ২৭ এপ্রিল পারিবারিক, শিপিং ও কোম্পানি বিষয়ক জরুরি বিষয়াদির নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

এছাড়া বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ১৭, ১৮ ও ১৯ এপ্রিল একই বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

 

এমআইএস।