দুদকের মামলায় দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিল পুনঃশুনানির জন্য হাই কোর্টের কার্যাতালিকায় আসবে সোমবার।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী পুনঃশুনানির দিন ধার্যের জন্য রোববার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদন করেন।
গত ১৪ জুন দুদকের দায়ের করা দুর্নীতির ওই মামলায় মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ। একইসঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়।
রোববার পুন:শুনানির দিন ধার্য করার জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে আবেদন জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
সোমবার আবেদনটি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ২০১০ সালের ২৭ অক্টোবর আওয়ামী লীগের এ নেতার ১৩ বছরের কারাদণ্ড বাতিল করেছিলেন হাইকোর্ট।
২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত মায়াকে ওই সাজা দেন। রায়ে মায়াকে ১৩ বছর কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা এবং তার প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
এএইচ





