রাজধানীর রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। তবে একই মামলায় দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি নাঈমা হায়াদার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে রবিবার একই মামলায় ঢাকা দায়রা জজ জহুরুল হকের আদালতে জামিন নামঞ্জুরের আদেশ দেন। গত ২৩ এপ্রিল ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২০ এপ্রিল একই আদালত রামপুরা থানার একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়।
পরে আসামিরা গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন তারা। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ২০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।
[b]ঢাকা, কেএ, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]