রাজধানীর তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণে পিলার স্থাপন করতে হাইকোর্টে আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
আবেদনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’র মহাপরিচালক, জরিপ বিভাগসহ সংশ্লিষ্টরদেরকে বিবাদী করা হয়েছে।আগামী ৭ দিনের মধ্যে নদীতে সীমানাপিলার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আইনজীবী জানান, রাজধানীর পাশ্ববর্তী চারটি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতে সীমানাপিলার স্থাপন করতে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ রায় ঘোষণা করেন।
আদালতের ওই রায় অনুসারে বালু ও তুরাগ নদীর সীমানায় এখনো পিলার স্থাপন করা হয়নি। এর ফলে নদীর জায়গা দখলদারদের হাতে চলে যাচ্ছে। এ অবস্থায় নদীর সঠিক সীমানা নির্ধারণের দাবিতে আদালতে এ আবেদন করা হয়েছে।
আগামী রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবার সম্ভাবন রয়েছে বলেও মনজিল মোরশেদ জানান।
ঢাকা কেএ ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





