বহুল আলোচিত চট্রগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার এ আবেদনের উপর শুনানি শেষে আজ সোমবার আদেশের জন্য ধার্য করেছিলেন আদালত।
আসামীপক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ।
উল্লেখ্য, চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে আগামী ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে এনএসআইয়ের তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান গত ১২ জানুয়ারি এ আবেদনটি করেন।
আজ আদালত এই আবেদনটি খারিজ করে দিয়েছেন।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই