মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয় ২০১১ সালের ৩ অক্টোবর, রায় হয় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি।
রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে শুনানি শেষে গত ১৬ এপ্রিল তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। তার পাঁচ মাস পর আজ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
এমএম





