মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপ-পরিচালক ফরিদ আহম্মেদ পাটওয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওয়াহিদুর রহমান চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। মুক্তিবার্তার লাল বইয়ে তার নাম নেই। তিনি কোন ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক বা কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন, এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই।

এএইচ