রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। 

আজ (১০ ফেব্রুয়ারি) রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

 জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। 

তিনি বলেন, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। তার বাসার দুই গৃহকর্মী পালিয়েছে। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এমবি