হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এর আদালতে হাজির করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কোরবান আলীকে আদালতে হাজির করে ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম বলেন, “হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।”
এমবি





