বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এডভোকেট আবদুল মজিদ, রাজশাহী-৬ আসনের মো. আবু সাঈদ চাঁন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন।
এদিকে রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ‘ধানের শীষ’ এবং মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের পরিবর্তে এডভোকেট খন্দকার আবদুল হামিদ ডাবলুকে ‘ধানের শীষ’ প্রতীক দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।





