অর্ধযুগ পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলাটি সচল করা হচ্ছে।
এর আগে ২০০৮ সালে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন বেগম খালেদা জিয়া। সেই আবেদনের শুনানি শেষে কেন এই মামলা বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সেই রুল নিষ্পত্তি চেয়ে গতকাল রোববার দুদক হাইকোর্টে একটি আবেদন করেন।
সোমবার শুনানী শেষে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রুল শুনানির জন্য মঙ্গলবার নির্ধারণ করবেন মর্মে আদেশ দেন হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আজ আদালতে দুদকের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
অর্থাৎ দীর্ঘ্য অর্ধযুগ পর এ মামলাটি সচলের উদ্দ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)
ইআর/এএইচ





