জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি’র বিপুল পরিমান অবৈধ সম্পদের অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চেয়ারম্যান মো:বদিউজ্জামান বুধবার রুহুল আমিনের বিরুদ্ধে পাওয়া অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক হামিদুল হাসানকে নিয়োগ দেন।
দুদকের একাধিক কর্মকর্তা টাইমনিউজবিডিকে জানান,জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম,জবর দখল, অবৈধভাবে জমি দখল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পৌনে ৩ কোটি টাকা হোল্ডিং ট্রাক্স ফাঁকিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানা যায়,গত ২ এপ্রিল দুদকের চেয়ারম্যানের নজরে আনা হয় রহুল আমিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত বিপুল পরিমান (অবৈধ)সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির বিষয়টি।
দুদক চেয়ারম্যান গত ৮ এপ্রিল মঙ্গলবার বিষয়টি সরেজমিনে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের নির্দেশ দেন।
রুহুল আমিনের বিরুদ্ধে তার মালিকানাধীন প্রতিষ্ঠান কেআর ফ্যাশন পটুয়াখালী,কোয়াকাটায় পর্যটন এলাকা,রাজধানীর বাডাডাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে কয়েক একর জমি দখলের অভিযোগ রয়েছে। এরমধ্যে হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তারা বাড্ডা এলাকায় রুহুল আমিনের কাছ থেকে কিছু জমি উদ্ধার করেছেন।
এছাড়া রাজধানীর তেজগাঁও শিল্পএলাকায় তার ‘মেটাল প্রোডাক্ট নামে বিশাল শিল্প কারখানা রয়েছে। ১৯৭৬ সাল থেকে ২০১৩ পর্যন্ত ওই শিল্প কারখারার হোল্ডিংট্যাক্স (সিটি করপোরেশনের)বকেয়ার রয়েছে। যার পরিমান প্রায় পৌনে ৩ কোটি টাকা। তিনি গত ৯ম এবং ১০ম জাতীয় নির্বাচনে এই শিল্প কারখানার ট্যাক্স ফাঁকির বিষয়টি গোপন রেখেছেন।
এছাড়া গুলশান-২ নম্বর এলাকায় তার বাসভবন কাম মার্কেট, হাওলাদার কমপ্লেক্স’ রয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত এর হোল্ডিং ট্যাক্স প্রায় ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে। তা সত্বেও ৯ম জাতীয় নির্বাচনের হলফ নামায় মিথ্যে তথ্য দিয়েছন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ৫ বছর সংসদ সদস্য ছিলেন।
তবে ২০১৪ সালে ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে রহুল আমিন হাওলাদার তার ওই বাসভবনের ‘হাওলাদার কমপ্লেক্সের ১৭ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স প্রায় ৫৯ লাখ টাকা একত্রে পরিশোধ করেন বলে জানান সিটি করপোরেশেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
[b]ঢাকা,একে ১৬,এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
হাওলাদারের অবৈধ সম্পদ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ
জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি’র বিপুল পরিমান অবৈধ সম্পদের অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





