রাজধানীর ঢাকার তেজগাঁও থেকে নিষিদ্ধ মাদক এলএসডি ও ডিএমটিসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আজ রোববার (২৭ জুন) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে তেজগাঁও থেকে নিষিদ্ধ ভয়ানক মাদক এলএসডি ও ডিএমটিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যা ব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

এইচএন