রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার আটক করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৩১পিস ইয়াবা, ২৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, দু'কেজি ৪৪০ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

এবিএস