নাশকতার ২ মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
গত বছরের ১৮ আগস্ট নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়া হয়। তাকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে ১৬ টি মামলায় শওকত মাহমুদ জামিন পেয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এ মামলা দায়ের করা হয়।
এমআর





