প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যাচেষ্টোর মূল পরিকল্পনাকারী এবং দীপন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ ওরফে সুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার মধ্যরাতে টঙ্গির রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ কথা নিশ্চিত করেছেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় এ বিষেয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রকাশনা থেকে জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করা হয়েছিল।
ওই দিনই এর আগে অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এম এ





