জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা মো: রেজাবুদৌলা চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৮০ টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের সভায় (জাসাস) নেতা মো: রেজাবুদৌলা চৌধুরীর বিরুদ্ধে দুদক ২০০৪ সালের আইনের ২৬(২) ও ২৭ (১) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে অনুসন্ধানী কর্মকর্তা উপ পরিচালক আবদুস ছাত্তার সরকারকে অনুমতি দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, যে কোনো দিন থানায় মামলাটি দায়ের হতে পারে।
জানা যায়, মো: রেজাবুদৌলা চৌধুরী বর্তমানে আর এস আর বিজনেস লাইননার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তার বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেন উপ পরিচালক আবদুস ছাত্তার সরকার।
একে