বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯ ধারার বৈধতা নিয়ে করা রিট খারিজের মাধ্যমে ১৫৪ জন সংসদ সদস্য পরোক্ষভাবে বৈধ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
দেশের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯ ধারার বৈধতা নিয়ে করা রিটটি আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে ১৫৪ জন সংসদ সদস্য পরোক্ষভাবে বৈধতা পেল। এ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে বলে আমি মনে করি না।
তাছাড়া এ রায়ের মাধ্যমে বিতর্কিত একটি বিষয়ের পরিসমাপ্তি ঘটেছে বলেও তিনি জানান।
ঢাকা,কেএ, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





