তত্ত্বাবধায়ক সরকারের সময় করা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি রিট আবেদনের ওপর আজ বুধবার রায় দেবেন হাইকোর্ট।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত রোববার মামলাটি কার্যতালিকায় এলে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। ওই দিন খালেদা জিয়ার পক্ষে মামলার শুনানিতে অংশ নেন এ জে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান।

এমকে