রাজধানীর রামপুরা থানায় দায়ের করা এক মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন খন্দকার দিলারুজ্জামান।
উল্লেখ্য, শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বহুসংখ্যাক মামলা রয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে।
[b]ঢাকা, কেএ ২৭ মে (টাইমনিউজবিডি.কম)[/b]//[b]এএইচ//এনএস[/b]