পুলিশের বিশেষ অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৯ পিস ইয়াবা,২০ বোতল ফেনসিডিল ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

রবিবার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানা থেকে ১৮জন, লোহাগড়া ৮জন, কালিয়া ৭জন ও নড়াগাতি থানা থেকে ৯ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কৃত ৪২জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় ও বিভিন্ন পুলিশ ফাড়িতে মামলা ও অভিযোগ রয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন যাদের নামে মামলা ও অভিযোগ রয়েছে শুধু মাত্র তাদেরকেই অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে। সাধারন কোন মানুষকে এ অভিযানে হয়রানি করা হচ্ছেনা বলে জানান।


উজ্জল / মাহমুদ