রাজধানীতে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে খিলক্ষেত বাজার থেকে তাদের আটক করে খিলক্ষেত থানা পুলিশ।
আটককৃত হিজবুত কর্মীরা হলেন নাইম (২৪), মুসা (২৫) ও আতাউরকে (২০) আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, হিজবুত কর্মীদের গ্রেফতারের দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।
জেইউ