শনিবার (২৪ জুন) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (২৩ জুন) সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে দুই হাজার ১৪৩টি ইয়াবা, ৮ দশমিক ৫ গ্রাম ৬৬১ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
এনএইচ





