নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় সিআইডিকে তদন্ত করা থেকে অব্যাহতি দিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শোনানী চলছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শোনানী হচ্ছে।

আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট যখন এ মামলার তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন তখন আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ বলেছিল সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে আবেদন করতে।


গত কাল অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ফৌজদারি মামলায় একই সঙ্গে দু'টি সরকারি তদন্ত সংস্থা তদন্ত করতে পারে না। যদি করে তাহলে এটা আইনের লঙ্ঘন হবে। যেহেতু নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডিবি তদন্ত করছে, সুতরাং সিআইডির তদন্ত করার প্রয়োজন নেই।

গত ৫ মে নারায়নগঞ্জের ঘটনায় ডিবির পাশাপাশি সিআইডিকেও মামলার তদন্ত করতে আদেশ দেয় হাইকোর্ট।

একই সঙ্গে এ ঘটনায় র্যাাবের কোনো সাবেক বা বর্তমান সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়।

ঢাকা, কেএ, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর