পুরনো কেন্দ্রীয় কারাগারে নতুন এজলাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার এবং তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন খালেদার আইনজীবীরা। 

আজ (০৯ সেপ্টেম্বর) দুপুর ১ টা ২০ মিনিটে প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বারে তার সাথে আলোচনার জন্য যান খালেদা জিয়ার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবীরা হলেন- ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, খন্দকার মাহবুব, এ জে মোহাম্মদ আলী, মির নাসির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

এমবি