বিপুল পরিমান অবৈধ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেসিক ব্যাংকের ডিএমডি আবদুল মুনায়েম খান এবং তার স্ত্রী শাহানা পারভীনসহ ৫ জনের সম্পদ বিবরণী  চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রোববার দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে ৭ কার্য দিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে পৃথক ওই ব্যক্তিদের বাসা এবং অফিসের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তরা হলেন, বেসিক ব্যাংকের ডিএমডি এ মুনায়েম খান, তার স্ত্রী শাহানা পারভীন,শান্তিনগর শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, তার স্ত্রী ইসমত আরা এবং ছেলে আব্দুল মুন এম চৌধুরী।
দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।
এদিকে আরও জানা যায়, বিভিন্ন জালিয়াতির কারণে বেসিক ব্যাংকের ডিএমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্যাংকটির গুলশান ও শান্তিনগর শাখার নানা ঋণ অনিয়মের ঘটনায় ওই ব্যাংকের পর্ষদ এই ব্যবস্থা নেয়।
[b]ঢাকা,একে, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]