বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতের দেয়া রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন এ রিট দায়ের করেন।
আইনজীবী সগির হোসেন লিয়ন জানান, আগামী রোববার বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি মতিঝিল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন বিচারিক আদালত।
কেএইচ





