দুর্নীতির মামলায় বন ও পরিবেশমন্ত্রী এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাত বছরের কারাদণ্ড বাতিলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফালে তার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া সাজার আদেশ বাতিল থাকলো।
এর আগে দুর্নীতির মামলায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।
২০১০ সালের ২২ আগস্ট হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দসত্মগীর হোসেন এবং বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ আপীল আবেদনের শুনানি শেষে এ রায় দেন।
ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৮মে আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের সাজা দেয় ঢাকার বিশেষ আদালত। ২০০৭ সালের ২৫ জুলাই ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে ঠিকাদার আমিন আহম্মেদের কাছ থেকে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।
এমএইচ





