রাজধানীর নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় আবর্জনার স্তূপে একটি বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই নবজাতককে উদ্ধার করে শাহ আলী থানার পুলিশ।   

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই)  জহিরুল ইসলাম জানান, বিকেলে নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকার একটি আবর্জনার স্তূপে বাজারের ব্যাগের ভেতর স্থানীয় দম্পতি বিপ্লব ও লিপি জীবিত নবজাতককে দেখতে পান।

পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মেয়ে নবজাতককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জি জানান, বর্তমানে নবজাতকটির চিকিৎসা চলছে।

এমবি