রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪৪ মামলায় জামিন পাননি বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বুধবার আমানের আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে ২ আগস্ট নাশকতার এই মামলাগুলোতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমান উল্লাহ আমান। শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এএইচ





