বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক মঙ্গলবার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৮ জনউপস্থিত ছিলেন।
মামলার বাকি আসামিরা উপস্থিত না হওয়ায় আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ধার্য করে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। ২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





