মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানাকে দেওয়া হাইকোর্টের জামিন চার মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
এমএনজে





