রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় পেট্রলবোমা নিক্ষেপে পুলিশ হত্যা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি কেএম কামরুল কাদের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার না থাকায় শেষ পর্যন্ত শুনানি হয়নি।
আদালতে ফখরুলরে পক্ষে অ্যাডভোকটে সগির হোসনে লিয়ন জামিন আবেদন করনে।
উল্লেখ্য,গত ৩০ নভেম্বর রাতে মালবিাগ চৌধুরী পাড়ায় বাসে ককটল নিক্ষেপে ১জন নিহত ও ৫জন আহত হওয়ার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচবি সালাহউদ্দিন আহমেদসহ র্শীষ ১০ নেতাকে হুকুমের আসামি করা হয়।
[b]ঢাকা, একেএ, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]