ঢাকা জেলা প্রশাসকের কার্য্যালয়ের সাবেক রেকর্ড কিপার বর্তমানে ক্যান্টেমেন্ট সাকেলে অফিস সহকারি মো. নজরুল ইসলাম এবং সাবেক নকল নবিস বর্তমানে ধামরাই উপজেলার কমিউটার অপারেটর মো. আবদুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুমোদন দিয়েছে দুদক।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারি পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় দন্ডবিধির ১৬১/১৬৫(ক) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করবেন।

কমিশন গত ৩০ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরর অনুমোদন দেয়। আসামিদের বিরুদ্ধে সরকারি জায়গা জমির রেকর্ড জালিয়াতি এবং তছনছ করে নিজেরা লাভবান হবার অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির আশ্রয় নিয়ে ভুমি জালিয়াত ও প্রতারকদের পক্ষে কাজ করে সরকারের এবং জনগণের অনেক ক্ষতি করেছে।

একে