দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জ গঠন করেছেন আদালত। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক বাসুদেব রায় এ মামলায় চার্জ গঠন করেন। দুদক আইনের ২৬ ধারা অনুযায়ী এ চার্জ গঠন করা হয়।
আজ এ মামলায় চার্জ গঠনের পক্ষে আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন কাজল।
এর আগে এ মামলায় হাইকোর্টে একটি আবেদন থাকার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন মাহমুদুর রহমানের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম ও এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে আদালত শুনানি শেষে সময়ের আবেন নাকচ করে দেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ এপ্রিল সম্পদের হিসাব চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। কিন্তু তিনি হিসাব দাখিল না করায় একই বছরের ১৩ জুন রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
দুর্নীতি মামলায় অভিযুক্ত মাহমুদুর রহমান, সাক্ষ্য গ্রহণ ২৮ মে
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জ গঠন করেছেন আদালত। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















