বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তাদের বিরুদ্ধে ওশান লস (সমুদ্রে পরিবহণজনিত লোকসান) জ্বালানী কম-বেশি দেখিয়ে হাজার কোটি টাকা লোকসানের মামলার তদন্তে সাড়া দিচ্ছে না বিদেশী ৩ সার্ভে প্রতিষ্ঠানের ২৪ কর্মকর্তা।
দুদক কর্মকর্তা যতন কুমার রায় গত ৮ জুন সার্ভে প্রতিষ্ঠান এসজিএস, ইন্টারটেক এবং রয়েল এর ২৪ কর্মকর্তাকে সাক্ষি হিসাবে তলবি নোটিশ পাঠান।আজ রোববার সকাল সাড়ে ৯ টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের আসতে বলা হয়েছিলো।
কিন্তু আজ তারা সাক্ষ্যদিতে আসেননি বলে দুদক কর্মকর্তারা জানান।এদিকে দুদক থেকেযোগাযোগ করা হলে তারা জানান দুদকের কোনো চিঠি পাননি।
দুদকের সাক্ষ্যির নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছে-এসজিএস’র ক্যাপ্টেন সৈয়দ জানে আলম,প্রকৌশলী দেলোয়ার হোসেন, আব্দুল মান্না মিয়াজী, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী ইলাহী চৌধুরী, ক্যাপ্টেন শাহেদ খান, জাফর আহমেদ, কাদের-ই কবির, গাজী আবদুল আলী, মোতাহার হোসেন, কর্মকর্তা এ এইচ এম কবিরুল আলম,মোবারক হোসেন,এইচ খান, নজরুল ইসলাম ফজলে আজিম, প্রকৌশলী আবদুল মান্নান মফিজ, ক্যাপ্টেন আমির হোসেন, ক্যাপ্টেন ফজলুর রহমান চৌধুরী, ক্যাপ্টেন এম মোতাহার হোসেন, ইএম দেলোয়ার হোসেন, গাজী আবদুল আলী এবং ক্যাপ্টেন কাদির কাবিল।
ঢাকা, একে, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





