বরিশাল মহানগর জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হয়েছে।

স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বাদী হয়ে রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা রেকর্ড করেন।

সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগে এ মামলা করা হয়েছে।

তিনি জানান, মামলায় বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমানসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে নগরীর তোরাব আলী খান সড়কের একটি বাড়ি থেকে ওই নেতাকর্মীদের ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ